আসছে সিমলার ম্যাডাম ফুলি-২

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০১৬

আসছে সিমলার ম্যাডাম ফুলি-২

Manual2 Ad Code

download (2)

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা সিমলার ম্যাডাম ফুলি ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয়েছিলো। ঢাকার ছবির এই নায়িকা সেই একই ছবির সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন। সম্প্রতি সিমলা ম্যাডাম ফুলি-২ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। এটি পরিচালনা করবেন আশিকুর রহমান।

Manual8 Ad Code

১৯৯৯ সালে পরলোকগত নির্মাতা শহীদুল ইসলাম খোকনের এই ছবিটি সিমলাকে এনে দিয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। শুধু তাই নয় দর্শক মহলেও বেশ আলোচিত হয়ে উঠেন তখন তিনি।

Manual7 Ad Code

সিমলা বলেন, ছবিটি নিয়ে অনেক দিন ধরে কথা চলছে। এটি নিয়ে আমিও অনেক আগ্রহী। চু্ক্তিও হয়ে গেছে। শিগগিরই আমরা শুটিং-এ যাচ্ছি।এখানে দর্শকরা আগের সিমলাকেই খুঁজে পাবেন। কথা দিতে পারি। সিমলা বলতে আসলে ১৬ বছর আগের ম্যাডাম ফুলিকে খুঁজে পাবেন সবাই। আমি চাই ১৬ বছর আগের সময়ে ফিরে যেতে। আবার নতুন করে শুরু করতে। গত বছর দুটি ছবিতে অভিনয় শুরু করলেও পারিবারিক কারণে মাঝে কিছু দিন শুটিং বন্ধ ছিল। ‘নাইওর’ ও ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবি দুটির কাজ এখন শেষের দিকে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code