আসামে নাগরিকত্ব হারাবেন মুসলিমসহ ৫০ লাখ মানুষ!

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

আসামে নাগরিকত্ব হারাবেন মুসলিমসহ ৫০ লাখ মানুষ!

Manual5 Ad Code

জাতীয় নাগরিকত্ব নিবন্ধন (এনআরসি) দ্বিতীয় দফায় হালনাগাদ হতে যাচ্ছে। আর এ কারণে ভারতের আসাম রাজ্য থেকে প্রায় ৫০ লাখ বাসিন্দা নাগরিকত্ব হারাতে যাচ্ছেন। এদের বেশিরভাগই মুসলিম। ছয় দশকের মধ্যে এই প্রথমবার অবৈধ অধিবাসীদের বিতাড়ন প্রক্রিয়া শুরু করেছে আসাম।

Manual7 Ad Code

আসাম রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান, জাতীয় নাগরিকত্ব নিবন্ধন (এনআরসি)-এর তালিকায় যাদের নাম থাকবে না তাদের আসাম ছাড়তে হবে। এর ফলে ৫০ লাখ বাসিন্দার নাগরিকত্ব হারানোর প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।

Manual4 Ad Code

তিনি বলেন, ‘খসড়া এই তালিকা প্রকাশের আগে সীমান্তে মোতায়েন করা হবে ৪০ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্য। কেননা, সরকারের দাবি, অবৈধদের বেশিরভাগের পৈতৃকভিটা বাংলাদেশে।’

প্রসঙ্গত, গত ডিসেম্বরে এক কোটি ৯০ লাখ মানুষের একটি খসড়া তালিকা প্রকাশ করা হয়। তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে মে মাসের মধ্যে একটি হালনাগাদ তালিকা প্রকাশের কথা রয়েছে।  সূত্র: আল-জাজিরা

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code