সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, জুন ১২, ২০১৬
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো খেলতে এসেই দুর্দান্ত শুরু করেছে গ্যারেথ বেলের ওয়েলস। ‘বি’ গ্রুপের জমজমাট লড়াইয়ে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়েছে ৫৮ বছর পর বড় কোনো প্রতিযোগিতায় খেলতে আসা দলটি।
১৯৫৮ বিশ্বকাপে প্রথম ও শেষবার খেলেছিল ওয়েলস। শনিবার রাতে হেরে যাওয়া স্লোভাকিয়ারও এটা ছিল ইউরো অভিষেক। ইতিহাস গড়ার মঞ্চে জয়ের উৎসব করতে পারল না তারা।
ইউরোপ সেরার টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ওয়েলসের জয়ে একটি গোল করেন দলের সেরা তারকা বেল, অন্যটি হ্যাল রবসন-কানুর।
বোর্দোয় তৃতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো স্লোভাকিয়া। দারুণ এক স্লাইডে গোল লাইনের সামনে থেকে ওয়েলস ডিফেন্ডার বেন ডেভিস বিপদমুক্ত করায় তা হয়নি।
বেলের ভুলে বল পেয়ে সুযোগটা তৈরি করেন মারেক হামসিক। নাপোলির ফরোয়ার্ড চারজনকে কাটিয়ে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালের দিকে বল পাঠান। কিন্তু স্লোভাকিয়াকে হতাশ করে বল ক্লিয়ার করেন ডেভিস।
দশম মিনিটে স্লোভাকিয়ার হতাশা আরও বাড়ান বেল। দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে নেন এই রিয়াল মাদ্রিদ তারকা। গোলরক্ষককে বিভ্রান্ত করে বল জালে পাঠান তিনি।
প্রথমার্ধের বাকি সময়ের খেলা মিডফিল্ডেই আটকে ছিল। কোনো দল নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। আচমকা শটে প্রতিপক্ষের রক্ষণভাঙার চেষ্টা ছিল। সেগুলো বিফলেই গেছে।
দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন বেল। জো অ্যালানের চমৎকার ক্রস তাড়াহুড়ায় জায়গামতো পাঠাতে পারেননি তিনি।
চার মিনিট পর ডুডার গোলে সমতা ফেরায় স্লোভাকিয়া। বদলি নামার দুই মিনিটের মধ্যে প্রতিপক্ষের জাল খুঁজে পান তিনি।
সমতা ফেরার পর আরও জমে উঠে খেলা। গোলের জন্য মরিয়া হয়ে উঠে দুই দলই। ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন ১০ মিনিট আগে মাঠে নামা রসবন-কানু।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি