ইতালিতে নৌকা উল্টে ২৫ অভিবাসীর মৃত্যু!

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৯

ইতালিতে নৌকা উল্টে ২৫ অভিবাসীর মৃত্যু!

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ল্যামপেদুসা উপকূলে অভিবাসীদের বহনকারী একটি ছোট নৌকা উল্টে গেছে। এতে ২৫ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual8 Ad Code

 

সোমবার (০৭ অক্টোবর) ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার পর পরই সেখানে উদ্ধারকাজে নেমে পড়ে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। এ পর্যন্ত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

Manual4 Ad Code

 

এক বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (০৬ অক্টোবর) মধ্যরাতে ওই দুর্ঘটনা ঘটেছে। ছোট ওই নৌকাটিতে ৫০ জন আরোহী ছিল। নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাচ্ছিল। কিন্তু খারাপ আবহাওয়া এবং নৌকায় অতিরিক্ত যাত্রী বহনের ফলে এটি উল্টে যায়। উপকূলরক্ষী বাহিনী এখন পর্যন্ত ২২ জনকে উদ্ধার করেছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কমপক্ষে আটজন শিশু নিখোঁজ রয়েছে। এখনো পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code