সিলেট ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুন ১, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
‘শুধু দেশ ও জনগণের পক্ষে স্লোগানে’ প্রকাশিত জাতীয় দৈনিক ইনকিলাব পত্রিকার সিলেটের জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদুল ইসলাম।
গত ১০ মে দৈনিক ইনকিলাব পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক এ এম এম বাহাউদ্দিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।
জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। একই সঙ্গে তিনি জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকসহ সিলেটের স্থানীয় দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি স্থানীয় নানা সামাজিক সংগঠনের সাথেও সম্পৃক্ত থেকে নানাবিধ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।
জাহিদুল ইসলাম বলেন, দেশের অন্যতম জনপ্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় আমাকে জৈন্তাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে যে দায়িত্ব দেয়া হয়েছে, যাতে মাঠ পর্যায়ে থেকে আমার লেখনী শক্তিতে সে দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। এজন্য জৈন্তাপুর প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীমহলসহ সবার সহযোগিতা ও আশির্বাদ প্রত্যাশা করছি।
তিনি দৈনিক ইনকিলাব পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পাওয়ায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সিলেট ব্যুরো প্রধানসহ পত্রিকা সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
(সুরমামেইল/জেআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি