ইন্দোনেশিয়ায় আটকে পড়া ৫শ’ পর্বতারোহীদের উদ্ধার

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৮

ইন্দোনেশিয়ায় আটকে পড়া ৫শ’ পর্বতারোহীদের উদ্ধার

Manual1 Ad Code

ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরি এলাকা থেকে পাঁচশ’র বেশি পর্বত আরোহী ও তাদের গাইডদের দেশটির একটি আগ্নেয়গিরি এলাকা থেকে সফলভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের ঘটনায় তারা সেখানে আটকা পড়েছিল। মঙ্গলবার জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা একথা জানিয়েছেন।

সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, তারা সকলে নিরাপদে ও ভাল রয়েছে।

Manual2 Ad Code

খবরে বলা হয়, রবিবার ভোরে ইন্দোনেশিয়ার লোম্বক দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাউন্ট রিনজানি আগ্নেয়গিরিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে এসব পর্বত আরোহী আটকা পড়ে। প্রতি বছর সেখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসে।

Manual4 Ad Code

আটকা পড়া পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নেদারল্যান্ড ও থাইল্যান্ডের নাগরিক রয়েছে। সূত্র: এএফপি

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code