ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ২৭

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ২৭

Manual3 Ad Code

ইন্দোনেশিয়ার জাভায় পর্যটকবাহী একটি বাস পাহাড় থেকে পড়ে উল্টে গেলে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। তারা বলছে, দুর্ঘটনার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। খবর এবিসি নিউজের।

Manual5 Ad Code

পশ্চিম জাভায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ প্রধান মুহাম্মদ জনি বলেছেন, পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

Manual2 Ad Code

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পুলিশ, সেনা ও মেডিকেল কর্মকর্তারা উল্টে যাওয়া বাসটি থেকে আহতদের উদ্ধার করছে। কর্মকর্তারা বলছেন, বাসটিতে ৪০ জনের বেশি স্থানীয় পর্যটক ছিলেন। তারা বলছেন, পশ্চিম জাভার জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট তাংকুবান পেরাহু থেকে রাজধানী জাকার্তার দক্ষিণে তানগেরাং শহরে যাচ্ছিল বাসটি।

Manual6 Ad Code

পুলিশ প্রধান জনি বলেন, কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে পাহাড়ে ওঠার সময় বাসটির ব্রেক ঠিকমতো কাজ করছিল না। ফলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে ঘাসের জমিতে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের অধিকাংশেরই তাৎক্ষণিক মৃত্যু ঘটে। এদিকে পুলিশ বলছে, ওই দুর্ঘটনায় সামান্য আঘাত পাওয়া বাসের চালককে জিজ্ঞাসাবাদ করছে তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code