সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০১৬
বিনোদন ডেস্ক : ঈদের পর ইন্দোনেশিয়া যাচ্ছেন শাকিব খান ও পরী মণি। শফিক হাসান পরিচালিত ‘ধূমকেতু’ ছবির শুটিং করতেই তাঁরা সেখানে যাচ্ছেন। এরই মধ্যে ছবির শুটিং-ডাবিং শেষ, বাকি শুধু দুটি গানের শুটিং। সেই দুটি গান পরিচালক নতুন লোকেশনে শুটিং করতে চান। এর আগে এস এ হক অলিক পরিচালিত ‘আরো ভালোবাসব তোমায়’ ছবির মাধ্যমে শাকিব-পরী জুটির অভিষেক হয়।
পরিচালক শফিক হাসান বলেন, ‘আমার ছবির আর মাত্র দুটি গানের শুটিং বাকি আছে। চাই দর্শকদের নতুন ধরনের লোকেশন দেখাতে। আমি ঈদের পরের দিন ইন্দোনেশিয়া যাচ্ছি, সেখানে লোকেশন সিলেক্ট করব। এরই মধ্যে নায়ক শাকিব খান ও পরী মণির কাছ থেকে শিডিউল নিয়েছি। চলতি মাসের ২৫ তারিখ থেকে আমরা ইন্দোনেশিয়া শুটিং করব। আগস্টের ৫ তারিখ আমরা কাজ শেষ করে ঢাকায় ফিরব।’
পরিচালক হাসান আরো বলেন, ‘আমরা এই ছবির শুটিং গত রোজায়ও করেছি। সিডিউল জটিলতায় এত দিন গানের শুটিং বাকি ছিল। এবার কাজটি শেষ হচ্ছে। আপনারা দোয়া করবেন, আমি যেন ঠিকমতো কাজটি শেষ করে দেশে ফিরতে পারি।’
ছবিতে চমক হিসেবে থাকছেন ক্রিকেটার রুবেলের নামে মামলা করে আলোচিত হওয়া মডেল হ্যাপি। হ্যাপি একটি আইটেম গানে পারফর্ম করেছেন এই ছবিতে। শাকিব খান ও পরী মণি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান, আলীরাজ, দিতি, রেবেকা, ডন, শিবা সানু, শিমুল খানসহ আরো অনেকে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি