ইয়েমেনে বন্দি শিবিরে বিমান হামলা, নিহত অন্তত ১০০

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০১৯

ইয়েমেনে বন্দি শিবিরে বিমান হামলা, নিহত অন্তত ১০০

Manual5 Ad Code

যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে একটি বন্দি শিবিরের ওপর সৌদি জোটের বিমান হামলার ঘটনায় অন্তত একশ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।

রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ধামারে বিদ্রোহীদের পরিচালীত একটি বন্দি শিবিরে এই বিমান হামলা চালানো হয় বলে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

Manual8 Ad Code

আন্তর্জাতিক সেবাদানকারী সংগঠন রেড ক্রস –এর ইয়েমেন প্রধান ফ্র্যান্জ রওচেনস্টেইন ঘটনাস্থল পরিদর্শণ করে জানান যে বিমান হামলায় পুরো বন্দি শিবিরটিই গুড়িয়ে গেছে। ফলে সেখানে নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

এক বিবৃতিতে রেড ক্রস জানিয়েছে, বন্দি শিবিরটিতে প্রায় ১৭০ জনের মতো লোক ছিলো। এদের মধ্যে ৪০ জনকে চিকিৎসা প্রদান করা হয়েছে। অন্যান্যরা সবাই নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

ইয়েমেনের যুদ্ধ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ‘ইয়েমেন ডেটা প্রজেক্ট’ জানিয়েছে, চলতি বছর দেশটিতে চালানো হামলাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী হামলা হলো এটি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code