ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ১৬

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৯

ইয়েমেনে বিমান হামলায় ৭ শিশুসহ নিহত ১৬

Manual7 Ad Code

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় সাত শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনের একজন কর্মকর্তা ও একজন ডাক্তার।

Manual5 Ad Code

এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন কয়েকদিন আগে হুথি বিদ্রোহীরা জানিয়েছিল, যুদ্ধ অবসানে তারা সৌদি আরবে ড্রোন ও ব্যালাস্টিক মিসাইল হামলা থেকে বিরত থাকবে।

Manual5 Ad Code

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে দালেহ প্রদেশের কাতাবাহ এলাকায় ওই বিমান হামলা চালানো হয়। এই এলাকার কিছু অংশের নিয়ন্ত্রণ হুথি বিদ্রোহীদের হাতে রয়েছে। তবে হুথিদের শান্তির প্রস্তাব দেয়ার পর মঙ্গলবারের ওই হামলা প্রথম বড় কোনও হামলা বলে মনে করা হচ্ছে।

Manual8 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি বলেছেন, দালেহ’র একটি আবাসিক এলাকায় ‘জোটের’ এক বিমান হামলায় নারী ও শিশুসহ ১৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও নয়জন।

Manual8 Ad Code

ইব প্রদেশের আল থাওরা হাসপাতালের একজন ডাক্তার বলেছেন, নিহতদের মধ্যে সাতজন শিশু ও চারজন নারীও রয়েছে। হামলার পর নিহত ব্যক্তিদের দেহ এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আল-মাসিরাহ টেলিভিশন বলেছে, এই হামলার নিন্দা জানিয়েছে হুথি বিদ্রোহীরা। তারা এটিকে ইয়েমেনি জনগণের বিরুদ্ধে ‘চলমান আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের দুটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় ইরানের মদদপুষ্ট হুথি ব্রিদোহীরা। এর কয়েকদিন পর হুথিরা শান্তি প্রস্তাব দিলে মঙ্গলবার ওই হামলা চালায় সৌদি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code