ইয়েমেনে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে সৌদি : লন্ডভন্ড সানা

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

ইয়েমেনে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করছে সৌদি : লন্ডভন্ড সানা

Manual2 Ad Code

সৌদি সরকার বৃষ্টির মতো বোমা ফেলে ইয়েমেনের রাজধানী সানাকে লন্ডভন্ড করে দিয়েছে। সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সমর্থকদেরকে সমর্থন দেয়ার জন্য সৌদির এ হামলা।

Manual4 Ad Code

স্থানীয় লোকজন জানিয়েছেন, সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কয়েকটি স্থানে সৌদি বিমান থেকে বোমা ফেলা হয় এবং বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

রোববার থেকে বোমা হামলা শুরু হয় এবং সোমবার সকাল পর্যন্ত তা অব্যাহত ছিল। সৌদি হামলায় হতাহতের বিষয়ে কোনো পরিষ্কার তথ্য পাওয়া যায় নি। কয়েকটি সূত্র জানিয়েছে, বিমান হামলার সময় সানা বিমানবন্দরে কোনো বোমা ফেলা হয় নি।

Manual6 Ad Code

সম্প্রতি, আলী আবদুল্লাহ সালেহ ও আনসারুল্লাহ যোদ্ধাদের মধ্যকার ঐক্য ভেঙে গেছে এবং দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে- ঐক্য ভেঙে দিয়ে সালেহ ও তার অনুসারিরা ইয়েমেনের কর্তৃত্ব নিতে চেয়েছিল। তবে সালেহর সে চক্রান্ত নস্যাৎ করে দেয় আনসারুল্লাহ যোদ্ধারা এবং রাজধানী সানার নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়। সংঘর্ষে সালেহর অনুগত বহু শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন।সূত্র: পার্সটুডে

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code