এই গ্রামে বাস করলে মাসে ৬৫ হাজার টাকা দেবে সরকার

প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৯

এই গ্রামে বাস করলে মাসে ৬৫ হাজার টাকা দেবে সরকার

Manual8 Ad Code

ইউরোপের মহাদেশের একটি সুন্দর দেশ ইতালি। আর ইতালির দক্ষিণে অবস্থিত মোলিস অঞ্চলটি। ওই অঞ্চলের কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, যদি কেউ সেখানকার গ্রামে বসতি গড়ে তাহলে ওই ব্যক্তিকে তিন বছর ধরে প্রতি মাসে ৭০০ ইউরো দেয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজারের বেশি টাকা। কিন্তু এখানে একটি শর্ত দেয়া হয়েছে, তা হলো সেখানে বসতি গড়ে তোলার পর ছোট পরিসরে হলেও একটা ব্যবসা চালু করতে হবে।

এ তথ্য জানা গেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে। সেখানকার গ্রামগুলোর জনসংখ্যা খুবই কম। এজন্যই বিশেষ এ পদক্ষেপ নিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। কমপক্ষে দুই হাজারের কম মানুষ বসবাস করে এমন গ্রামগুলোতে গেলেই এই সুবিধা দেবে কর্তৃপক্ষ।

Manual7 Ad Code

ওই মোলিস অঞ্চলের প্রেসিডেন্ট দোনাতো টোমা গার্ডিয়ানকে বলেন, ‘আমরা তহবিলের জোগান দিলে তা একটি দাতব্য ব্যাপার হয়ে যেত। আমরা আরও বেশি কিছু করতে চাই। আমরা চাই মানুষ এখানে নিজে বিনিয়োগ করুক।’

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ‘তারা যেকোনো ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। এটা হতে পারে খাবারের দোকান, রেস্তোরাঁ, স্টেশনারি দোকান কিংবা ছোটখাটো অন্য যেকোনো কিছু। আমাদের শহরে মানুষের আনাগোনা বৃদ্ধির উপায় হিসেবে আমরা এ পদক্ষেপ নিয়েছি।’

Manual6 Ad Code

যে শহরগুলোতে দুই হাজারের কম লোক বসবাস করে তাদের প্রত্যেকেই প্রতি মাসে ১০ হাজার ইউরো করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মোলিসের প্রেসিডেন্ট টোমা। অবকাঠামো নির্মাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনার জন্য তার এমন উদ্যোগ।

Manual7 Ad Code

উল্লেখ্য, ইতালির জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, মোলিস অঞ্চলের মোট জনসংখ্যা ৩ লাখ ৫ হাজার। গত কয়েক বছর ধরে দেশটির যেসব অঞ্চলে মানুষের বসতি কমে যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো এই মোলিস অঞ্চলটি। গত ২০১৪ সাল থেকে এই অঞ্চলের নয় হাজারেরও বেশি লোকজন একেবারে স্থায়ীভাবে চলে গেছে বলে জানা যায়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code