এক সঙ্গে প্রথম সিনেমায় সানি-আরবাজ!

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

এক সঙ্গে প্রথম সিনেমায় সানি-আরবাজ!

Manual7 Ad Code

Sunny_Leone20160713014451

বিনোদন ডেস্ক : শুরু হয়ে গিয়েছে ‘তেরা ইনতেজার’ এর শ্যুটিং। আর প্রথম দিনের ছবি একেবারে শ্যুটিং সেট টু সোশ্যাল মিডিয়ায়, শেয়ার করলেন সানি লিওনি নিজেই। দুটো সেলফি। একটিতে আবার অ্যাপসের কারসাজিতে বদলে ফেলেছেন নিজেদের চেহারা৷ শিং আর গোঁফে বেশ মজাদার দেখাচ্ছে দুজনকে৷ ছবিতে রীতিমতো চেনা দায় নায়ক নায়িকাকে৷

Manual4 Ad Code

এই মিউজিকাল রোম্যান্টিক ছবিতে সানির বিপরীতে দেখা যাবে আরবাজ খানকে, এ কথা কারো অজানা নয়৷ সানি ও আরবাজ এতিমধ্যেই সেড়েছেন তাদের রেকর্ডিং৷ এটাই ছিল তাদের প্রথম রেকর্ডিং৷ শোনা যাচ্ছে কচ্ছের রণেই চলবে ছবির শ্যুটিং, বেশ কিছুদিন কচ্ছেই চলবে ছবির শ্যুটিং, এরপর দেশের বাইরেও অন্যান্য যায়গাতেও হবে শ্যুটিং৷

Manual2 Ad Code

কখনো প্লে-ব্যাক, কখনো আইটেম ক্যমিও৷ সব মিলিয়ে সানির বাজার এখন তুঙ্গে, লিওনি এখন বলিউড পাড়ার লক্ষী, তাই একের পর এক কাজে দারুন ব্যাস্ত বলিউডের বেবিডল৷ আগামী বছর মুক্তি পাবে রাজীব ওয়ালিয়া পরিচালিত ‘তেরা ইনতেজার’৷

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code