এখনও শুরুই করেন নি তারা দু’জন !

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬

এখনও শুরুই করেন নি তারা দু’জন !

Manual4 Ad Code

images (1)

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক : সাংবাদিকরা মাহিয়া মাহিকে জিজ্ঞেস করেছিলেন হানিমুন কোথায় করবেন এমন প্রশ্নের জবাবে মাহি বলেছিলেন, আমার হানিমুন সিলেটেই হবে। বিয়ের পর রাজধানীতে বিবাহোত্তর সংবর্ধনা শেষে চলে যান সিলেটে। শ্বশুর বাড়ি সিলেটেও সেখানেও বড় পরিসরে বৌভাতের আয়োজন করা হয়। এরপরে মাহি সিলেটে বেশ আনন্দেই সময় কাটাচ্ছিলেন। এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছিলেন। সিলেটে শ্বশুর বাড়িতে বেশ এনজয় করছেন তিনি। কিছু গণমাধ্যমে খবর বের হয় হানিমুন শেষ করে শুটিং-এ ফিরছেন তিনি।

এ বিষয়ে মাহির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো শ্বশুর বাড়ির অধ্যায়ই শেষ করতে পারি নি। আজ ঢাকায় এসেছি একটু শপিং-এ। আজই চলে যাব সিলেটে। হানিমুন শেষ কি না জানতে চাইলে তিনি হেসে বলেন, এখনো তো হানিমুন শুরুই করি নি।

Manual3 Ad Code

এখন তাহলে ভক্তরা ভাবতে পারেন-তাহলে মাহির শুটিং-এ ফিরতে একটু দেরি হবে?

গত ১২ই মে সম্পন্ন হয় মাহিয়া মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়। পাত্র সিলেটের কদমতলীর সন্তান মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় একজন ব্যবসায়ী। চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের আগ্রহে মাহি এবং অপুর বিয়ে হয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code