এবার বিমান চালাবেন সৌদি নারীরা

প্রকাশিত: ১:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

এবার বিমান চালাবেন সৌদি নারীরা

Manual4 Ad Code

গাড়ি চালানোর অনুমতি পাওয়া পর এবার বিমান চালানোর অনুমতি পাচ্ছে সৌদি নারীরা। দীর্ঘদিনের ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এবার বিমানের ককপিটে বসতে যাচ্ছেন তারা।

এ লক্ষ্যে সৌদি আরবের একটি ‘ফ্লাইট স্কুল’ দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। সেপ্টেম্বর থেকে প্রায় একশ’রও বেশি সৌদি নারী এ স্কুলে বিমান চালানোর প্রশিক্ষণ নেবেন। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রচারিত দৈনিক খালিজ টাইমস্’এর প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

Manual2 Ad Code

এর আগে, গত মাসেই প্রকাশ্যে গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন নারীরা। এবার বিমানের পাইলট বা সেবিকা হওয়ার ছাড়পত্রও পেলেন তারা। এখন মেয়েদের জন্যে সবধরনের কর্মক্ষেত্রেই কাজ করার সুযোগ আসছে সেখানে।

Manual1 Ad Code

শুধু সৌদি নারীদের ইচ্ছে থাকতে হবে। অক্সফোর্ড অ্যাভিয়েশন থেকে যেসমস্ত নারীরা প্রশিক্ষণ নেবেন, তাদের তিন বছরের ট্রেনিং হবে। সেখানে হাতে-কলমে এবং বিমান চালিয়ে কাজ শেখানো হবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code