এমপি লিটন হত্যা : ইউপি সদস্য রেজাউল গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭

এমপি লিটন হত্যা : ইউপি সদস্য রেজাউল গ্রেপ্তার

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় রেজাউল ইসলাম লিটন (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদের মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

সোমবার ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ধোপাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি পুলিশের।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

গ্রেপ্তার রেজাউল ইসলাম লিটন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য (মেম্বার)। এছাড়া তিনি ক্যাবল (ডিস) ব্যবসায়ী। তিনি রামভদ্র (কদমতলা) গ্রামের বাসিন্দা।

ওসি মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার দুপুরে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭.৪০ মিনিটে দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code