এমপি লিটন হত্যা : জামায়াতের ৩ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৭

এমপি লিটন হত্যা : জামায়াতের ৩ নেতাকর্মী আটক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

সোমবার সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১১ নম্বর হরিপুর ইউনিয়নের চর চরিতাপাড়া ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রাম থেকে তাদের আটক করা হয়।

Manual2 Ad Code

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন, হরিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড (চর চরিতাপাড়া) জামায়াতের সভাপতি আলাউদ্দিন (৫২), একই ওয়ার্ডের সাবেক সভাপতি রফাত উদ্দিন (৬৩) ও বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামের জামায়াতের কর্মী আল আমিন সরকার (৩২)।

ওসি মো. আতিয়ার রহমান জানান, লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদের থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া আটকদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

Manual4 Ad Code

জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানিয়েছেন ওসি আতিয়ার রহমান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code