সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: দুর্বৃত্তদের গুলিতে নিহত সুন্দরগঞ্জের এমপি লিটন হত্যা ঘটনায় গাইবান্ধা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্যা আল মামুনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত তিনদিনে এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মোট আটজনকে রিমান্ডে নিয়েছে। এদের মধ্যে একজন সুন্দরগঞ্জ সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান হাবিব মাসুদ, একজন সুন্দরগঞ্জ উপজেলা পূর্ব অঞ্চলের জামায়াত আমীর সাইফুল ইসলাম মন্ডল এবং অন্য ছয়জনও জামায়াত নেতা-কর্মী।
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, গাইবান্ধা শহর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্যা আল মামুনসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শাহবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা সাতটা ৩০ মিনিটে সেখানেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি