এশিয়া কাপে পাকিস্থানের ১৫ সদস্যের দল ঘোষনা

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০১৬

এশিয়া কাপে পাকিস্থানের ১৫ সদস্যের দল ঘোষনা

Manual6 Ad Code

Pakistan
স্পোর্টস ডেস্ক : টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর প্রথম বারের মত এবারই টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এশিয়া কাপের আসর। আর এ আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান এ স্কোয়াড অনুমোদন করেন। স্কোয়াডে সবচেয়ে চমক হিসেবে থাকছেন টেস্ট ওপেনার খুররম মঞ্জুর। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভালো খেলার স্বীকৃতি হিসেবে দলে জায়গা পেয়েছে ডান হাতি এই ব্যাটসম্যান। এদিকে ফর্ম না থাকার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন উমর গুল ও সোয়াইব মাকসুদ। তাদের পরিবর্তে দলে ডাক পেয়েছেন তরুণ রুম্মান রাইজ ও বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াব। এদিকে ছোট ভাইয়ের কাছে জায়গা হারিয়ে দল থেকে বাদ পড়েছেন কামরান আকমল। ছোট ভাই উমর আকমলকে আরেকবার দলে সুযোগ দেয়া হয়েছে। উল্লেখ্য, একই দল নিয়ে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও অংশ গ্রহণ করবে পাকিস্তান। পাকিস্তান স্কোয়াড : মোহাম্মদ হাফিজ, সোয়াইব মালিক, শহিদ আফ্রিদি, উমর আকমল, সরফরাজ আহমেদ, ইম্মাদ ওয়াসিম, আনোয়ার আলী, বাবর আজম, মোহাম্মাদ নওয়াব, মোহাম্মাদ আমির, ইফতিখার আহমেদ, মোহাম্মাদ ইরফান, রুম্মান রাঈজ, ওয়াহাব রিয়াজ এবং খুররম মঞ্জুর।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code