কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৮

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আহত স্ত্রী

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক ট্রাক-মোটরসাইলকেল মুখোমুখি সংঘর্ষে নুরুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি নিহত হযেছেন।

Manual3 Ad Code

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আদমপুর সড়কের তিলকপুর মাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নুরুল ইসলামের স্ত্রী গুরুতর আহত হন।

Manual4 Ad Code

নিহত নুরুল ইসলাম কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মহরম আকীর ছেলে। গুরুতর আহত সালমা বেগমকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ট্রাকচালক আকল মিয়াকে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট ১১-৪১৬০) আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

Manual6 Ad Code

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code