কলেজে ভর্তি: ১৩ লাখ শিক্ষার্থীর ৪৪ লাখ আবেদন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৬

কলেজে ভর্তি: ১৩ লাখ শিক্ষার্থীর ৪৪ লাখ আবেদন

Manual4 Ad Code

download (2)সুরমা মেইল নিউজ : ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে শুক্রবার (১০ জুন)। ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত এ প্রক্রিয়ায় ১৩ লাখ ১ হাজার ৯৯ জন ভর্তিচ্ছু ৪৪ লাখ ৯২ হাজার ২২২টি আবেদন করেছে। অন্যদিকে দেড় লাখ শিক্ষার্থী আবেদনই করেনি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা থাকলেও কয়েক ধাপে শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত এসএমএসে টাকা জমা দেওয়ার সময় বাড়ায় শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ১০টার মধ্যে যেসব শিক্ষার্থী টাকা জমা দিয়েছিলেন তাদেরকে বিশেষ বিবেচনায় এদিন বিকাল ৩টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।

Manual1 Ad Code

বোর্ড সূত্রে জানা গেছে, এবার একাদশে ভর্তির জন্য ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে অনলাইনে ৯ লাখ ৩৭ হাজার ৯৪৭ জন এবং এসএমএসে চার লাখ পাঁচ হাজার ৮৬৮ জন আবেদন করেন।

Manual8 Ad Code

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন পাস করেন। কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ এক হাজার ৯৯ জন। এই হিসাবে মাধ্যমিকে উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৫০৬ জন এবার কলেজে ভর্তির আবেদন করেননি।

আবেদন পর্যালোচনা করে দেখা যায়, অনলাইনে এবং এসএমএসের মাধ্যমে ১০টি করে মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ থাকা সত্ত্বেও ভর্তিচ্ছুরা গড়ে ৫টি প্রতিষ্ঠানে আবেদন করেছেন। এর ফলে পর্যাপ্ত আসন থাকার পরও পছন্দের প্রতিষ্ঠানের সংখ্যা কম দেওয়ায় বিশেষ করে ঢাকার শিক্ষার্থীরা শঙ্কায় পড়তে পারেন।

Manual6 Ad Code

এদিকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের প্রথম দিন ২৬ মে শুরুর কয়েক ঘণ্টা টেলিটকের মাধ্যমে এসএমএসে ফি জমা দিতে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অবশ্য পরে এই জটিলতা কাটিয়ে ওঠেন কর্তৃপক্ষ। গতবছ আবেদন জমা দিতে কোনও সমস্যা না হলেও মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের তিন দিন পর শিক্ষার্থীরা ওই তালিকা দেখার সুযোগ পান।

ফল পাওয়া যাবে যেভাবে : শিক্ষার্থীদের ফলাফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর দেওয়া হবে। এই পিন নম্বরটি পরবর্তী ভর্তি হওয়ার জন্য সংরক্ষণ করতে হবে। এছাড়াও শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েব সাইট (www.xiclassadmission.gov.bd) থেকে বিস্তারিত ফলাফল পাওয়া যাবে।

Manual4 Ad Code

ভর্তির সময়সূচী : আবেদনকৃত প্রতিটি প্রতিষ্ঠান আগামী ১৬ জুন মনোনিতদের মেধানুযায়ী তালিকা প্রকাশ করবে। ১৮ থেকে ২২ জুন মেধা তালিকা এবং ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত অপেক্ষমান তালিকার ভর্তিচ্ছুরা পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। তবে ১০ থেকে ২০ জুলাই পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে।

ভর্তি ফি : সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকুল্যে মফস্বল/পৌর (উপজেলা) এলাকায় ১ হাজার টাকা। পৌর (জেলা সদর) ২ হাজার টাকা। ঢাকা ছাড়া অন্যান্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সেশন ফিসহ ভর্তি ফি সর্বসাকুল্যে ৫ হাজার টাকা। আংশিক এমপিওভুক্ত, এমপিও বহির্ভুত প্রতিষ্ঠানে উন্নয়ন ফিসহ বাংলা মাধ্যমে ৯ হাজার, ইংরেজি ভার্শনে ১০ হাজার টাকা। কোনওভাবেই উন্নয়ন ফি ৩ হাজারের বেশি হবে না। সব ধরনের ফি রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code