কাজাখস্তানে ১শ’ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ১৫

প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৯

কাজাখস্তানে ১শ’ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত; নিহত অন্তত ১৫

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ‘বেক এয়ার’-এর বিমানটি শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে।

Manual4 Ad Code

 

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, দুর্ঘটনার হাত থেকে অনেক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। যাত্রীবাহী বিমানটি কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি থেকে রাজধানী নুর-সুলতানে যাচ্ছিল। বিমানটির বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। এটি ১০০ আরোহীর মধ্যে ৯৫ জন ছিলেন যাত্রী এবং পাঁচজন ক্রু। এ ঘটনায় আহত এবং বেঁচে যাওয়া যাত্রীদের সংখ্যা এখনো ঘোষণা করা হয়নি।

Manual2 Ad Code

 

আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি উড্ডয়নের পরপরই হঠাৎ নীচে নেমে আসতে থাকে এবং একটি কংক্রিটের দেয়ালে আঘাত হেনে পার্শ্ববর্তী একটি দোতলা ভবনে আছড়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে না যাওয়ার কারণে অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

Manual8 Ad Code

 

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকাইয়েভ দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের আইন অনুযায়ী কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভিআইপি যাত্রী বহনের ঘোষণা দিয়ে ১৯৯৯ সালে বেক এয়ার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে এটি কাজাখস্তানের এয়ারলাইন্সগুলোর মধ্যে সবচেয়ে কম খরচে যাত্রী বহন করছে বলে দাবি করে আসছিল। সাতটি ফকার-১০০ বিমান নিয়ে এয়ারলাইনটি পরিচালিত হচ্ছিল এবং আজকের দুর্ঘটনায় পড়া বিমানটি একই মডেলের বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code