সিলেট ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২
দেলওয়ার হোসেন সেলিম, যুক্তরাজ্য :
বিলেতে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন ‘কানাইঘাট এসোসিয়েশন ইউক’র এসজিএম রোববার (৬ নভেম্বর) পূর্ব লন্ডনের ৮৫ বিগল্যান্ড স্ট্রিটে অনুষ্টিত হয়েছে।
চেয়ারপার্সন আজমল আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকীর পরিচালনায় অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন হাফিজ মাওলানা এখলাসুর রহমান।
সভায় নবনির্বাচিত অফিসিয়াল কর্তৃক ৪১ বিশিষ্ট পূর্ণাঙ্গ ইসি কমিটির নাম প্রস্তাব করা হয় এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত।
পূর্ণাঙ্গ এসি ও ইসি কমিটি সদস্যরা হলেন-
এডভাইসারি বোর্ড :
হাফিজ মাওলানা আবুসাঈদ, আলহাজ্ব মখলিছুর রহমান, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মাওলানা রফিক আহমেদ, ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার এমবিই, মোহাম্মদ ইজ্জ্বত উল্লাহ, আবুল কাহের চৌধুরী, বশিরুল ইসলাম, নাজিরুল ইসলাম, সাব্বির আহমেদ চৌধুরী।
ইসি কমিটি :
চেয়ারপার্সন জনাব আজমল আলী, সহ সভাপতি শামীম আহমেদ চৌধুরী, ফারুক আহমেদ একাউন্টেন্ট, প্রফেসার আব্দুল মালিক, খসরুজ্জামান খসরু, সিরাজ উদ্দিন, সাদেকুল আমিন, আনিসুল হক, আবুল ফাতেহ, সুয়েবুর রহমান, মোহাম্মদ মখলিছুর রহমান, মুজিবুর রহমান, সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী, এসিসটেন্ট সেক্রেটারি আহমেদ ইকবাল চৌধুরী, একেএম জালাল উদ্দিন বাবলু, হারুন রশিদ, ফারুক আহমেদ চৌধুরী, সুলেমান আহমেদ, ট্রেজারার ইমাদ উদ্দিন রানা, এসিস্ট্যান্ট ট্রেজারার জাকির হোসেন মিল্লাত, অর্গানাইসিং সেক্রেটারি সালিক আহমেদ, এসিস্টেন্ট অর্গানাইসিং সেক্রেটারি: হাসান রাজা, ওয়েলফের সেক্রেটারি সুক রাব্বানী, কালচারাল সেক্রেটারি আবু সালেহ মোহাম্মদ ইয়াহিয়া, শিক্ষা ও সাহিত্য সেক্রেটারি মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক দেলওয়ার হোসেন সেলিম, ধর্ম সম্মাদক হাফিজ মাওলানা এখলাছুর রহমান, হসপিটালিটি সেক্রেটারি আলী আকবর, স্পোর্টস সম্মাদক সালেহ আকরাম।
সন্মানিত ইসি মেম্বারগণ:
মাওলানা আবুল হাসনাত চৌধুরী, আবুল মনসুর চৌধুরী, জাহাঙ্গীর আলম নাজমুল, আতাউর রহমান, মাওলানা জামাল অহমেদ, নুমান আহমেদ, নুরুল আলম, কামাল উদ্দিন, ফয়েজ আহমেদ বুলবুল, শামীম আহমেদ, সাদেক আহমেদ, সুলেমান রশিদ রতন।
উল্লেখ্য, কানাইঘাট এসোসিয়েশন ইউকের বিজিএম এবং ইলেকশন ২ অক্টোবর ২০২২ তারিখে পূর্ব লন্ডনের ৮৫ বিগল্যান্ড স্ট্রিটে অনুষ্টিত হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২২-২০২৪ সেশনের জন্য চেয়ারপার্সন নির্বাচিত হন জনাব আজমল আলী, সেক্রেটারি জাকারিয়া সিদ্দিকী এবং ট্রেজারার জনাব ইমাদ উদ্দিন রানা।
সভায় কানাইঘাট এসোসিয়েশনের জনসংখ্যা ও কার্যক্রম বৃদ্বিতে ইউনিয়ন ভিত্তিক আরো নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করা যা পরবর্তিতে বিবেচনা করা হবে বলে জানানো হয়।
সভায় উপস্থিত একমাত্র এডভাইজার জনাব ইজ্জত উল্লাহ এসোসিয়েশন পরিচলানার অভিজ্ঞতার আলোকে পরমতসহিষ্ণুতার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য সকলের প্রতি আহব্বান জানান এবং আমাদের এই প্রিয় সংগঠন আগামীতে সুন্দরভাবে পরিচালনা জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
আগামী ইসি মিটিংয়ের পর বর্ধিত নতুন সদস্যসহ পূর্ণাঙ্গ ইসি কমিটি প্রকাশ করা হবে।
লন্ডনের দারুল উম্মাহ মসজিদের সম্মানিত ইমাম মাওলানা আবুল হাসনাত চৌধুরীর কন্ঠে ইসলামী সংগীত দর্শকদের আনন্দ দিয়েছে।
রাতের খাবারের পর দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। দোয়া পরিচলানা করেন বিগত সেশনের সেক্রেটারি মোহাম্মদ মখলিছুর রহমান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি