কানাডায় দাবদাহে ১৯ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮

কানাডায় দাবদাহে ১৯ জনের মৃত্যু

Manual1 Ad Code

কানাডার দক্ষিণাঞ্চলীয় কুইবেক প্রদেশে ছয়দিনের তাপপ্রবাহে কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে গ্রীষ্মকালীন তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় এসব লোকের মৃত্যু হয়।

Manual6 Ad Code

এই প্রদেশে শুক্রবার থেকে এই তাপপ্রবাহ শুরু হয়েছে এবং যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ।

Manual7 Ad Code

আঞ্চলিক জনস্বাস্থ্য পরিচালক মেলিন ড্রয়িন বুধবার জানান, পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী মন্ট্রিয়েলে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইস্টার্ন টাউনশিপে গত ৪৮ ঘণ্টায় পাঁচজন মারা গেছে।

রেডিও কানাডা বলেছে, বুধবার মন্ট্রিয়েলের উপকণ্ঠে দাবদাহে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

আবহাওয়া সংস্থা জানায়, এ অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে ৩৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতা থাকায় এতে তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে।

কানাডা সরকার কুইবেক প্রদেশের জন্য জারি করা সতর্কতা বার্তা বলেছে, ওই এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ ও আদ্রতাযুক্ত বায়ু প্রবাহ অব্যাহত থাকবে। তবে শুক্রবার তাপমাত্রা কমতে পারে। সূত্র: এএফপি ও টাইম

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code