সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০১৯
মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বঘোষিত খুনি লে. কর্নেল (বরখাস্ত) এনএইচএমবি নূর চৌধুরীর টরন্টোর ইটোবিকোস্থ বাসার গেটে জুতো-স্যান্ডেল ঝুলতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসের প্রাক্কালে এই দৃশ্য দেখা যায়।
উল্লেখ্য, নূর চৌধুরী ১৯৯৬ সালের ৫ জুলাই কানাডায় আসে এবং নুর চৌধুরী ও তার স্ত্রী কানাডায় উদ্বাস্তু হিসেবে বসবাসের জন্য দেশটির সরকারের কাছে আবেদন করেন। কিন্তু চার চার বার তার রিফিউজি আবেদন প্রত্যাখ্যান করে দেশটি। এরপর গত ২৩ মে ২০০৭ সালে রিফিউজি বোর্ডের সংশ্লিষ্ট বিভাগ তাকে কানাডা থেকে বহিষ্কারের আদেশ দেয়। আইনের জটিলতায় অসুস্থ নূর চৌধুরী এবং তার স্ত্রী রাশেদা খানম এই অত্যাধুনিক বিলাসবহুল কন্ডোতে দীর্ঘ দিন ধরে বসবাস করছে।
কানাডা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত দেয় না; এই ধারায় নূর কানাডায় অবস্থান করছে। নূরকে বাংলাদেশে ফেরত আনার বেশ কটি আইনি সুযোগ রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
Design and developed by ওয়েব হোম বিডি