কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১০ : আইএসের দায় স্বীকার

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৭

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১০ : আইএসের দায় স্বীকার

Manual6 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, ইসলামিক জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

Manual2 Ad Code

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে গোয়েন্দা সংস্থার কর্মীরা যখন কাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, ঠিক সে সময় এই আত্মঘাতী হামলা চালানো হয়।  হতাহতদের মধ্যে এক নারীও রয়েছেন।  হামলার সময় গাড়ি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন তিনি।

Manual3 Ad Code

কাবুল হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Manual7 Ad Code

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহেই গোয়েন্দা সংস্থার অধীন একটি প্রশিক্ষণ সেন্টারকে টার্গেট করেছিল আইএস।

Manual7 Ad Code

এর আগে গত অক্টোবরে শিয়া মুসলিমদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩৯ জন মানুষ নিহত হন।  ২০১৫ সাল থেকেই আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠে এই জিহাদি গোষ্ঠী।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code