সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: নরসিংদীতে অষ্টম শ্রেণি পাস টেক্সটাইল কারখানার শ্রমিকের সঙ্গে প্রেম করত কলেজপড়ুয়া মেয়ে মনিরা বেগম (১৮)। বিষয়টি মানতে পারেননি বাবা। এ কারণে ছেলেকে নিয়ে মেয়ের লাশ গুম করেন তিনি।
মনিরার মৃত্যুর ঘটনায় তাঁর বাবা ও ভাই বুধবার জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তারা দাবি করেন, মনিরাকে হত্যা করেননি। মারধর করার পর মনিরা আত্মহত্যা করে। তারা মানসম্মান হারানোর ভয়ে মনিরার লাশ গুম করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বশির।
গত রোববার রাতে পুলিশ শিবপুর উপজেলার শেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মাটি খুঁড়ে নরসিংদী ইমপেরিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মনিরার অর্ধগলিত লাশ উদ্ধার করে। মনিরা শেরপুর গ্রামের খোরশেদ আলমের চতুর্থ মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শেরপুর গ্রামের অষ্টম শ্রেণি পাস নোবেল মিয়ার সঙ্গে মনিরার প্রেমের সম্পর্ক ছিল। নোবেল মিয়া একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করেন। দেড় বছর ধরে তাঁরা গোপনে প্রেম করে আসছিলেন। কিছুদিন আগে এলাকায় তা প্রকাশ পায়। কয়েকদিন পর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। কিন্তু তাঁরা বিষয়টি সহজে মেনে নিতে পারেননি। এনটিভি
Design and developed by ওয়েব হোম বিডি