কাশ্মীরে হামলা, আগে থেকেই জানতেন মোদী : মমতা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

কাশ্মীরে হামলা, আগে থেকেই জানতেন মোদী : মমতা

Manual5 Ad Code

কাশ্মীর হামলা নিয়ে মোদীর বিরুদ্ধে আগেও আঙুল তুলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এবার আরও স্পষ্ট করলেন তার অভিযোগ।

Manual1 Ad Code

সোমবার (২৫ ফেব্রুয়ারি) তৃণমূলের কোর কমিটির বৈঠকে অংশ নিয়ে সরাসরি মোদীর বিরুদ্ধে কথা বলেন মমতা।

Manual4 Ad Code

এ সময় মমতা বলেন, ঘটনা যে ঘটবে আপনি তো আগে থেকে জানতেন। জওয়ানদের রক্ত নিয়ে ভোটের রাজনীতি করাই কি আসল লক্ষ্য?

Manual7 Ad Code

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষিত হবে মার্চের প্রথম সপ্তাহে। এর আগে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও দলীয় নেতাদের নিয়ে এটাই ছিল তৃণমূলের শেষ ‘কোর কমিটি’ বৈঠক। ওই বৈঠকে অংশ নিয়ে নরেন্দ্র মোদী তথা বিজেপির বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেছেন মমতা।

Manual1 Ad Code

বক্তৃতার শুরুতেই পুলওয়ামা হামলার প্রসঙ্গ তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, কেন ঘটনা ঘটেছিল? মোদীবাবু কোথায় ছিলেন আপনি? ঘটনা যে ঘটবে আপনি তো আগে জানতেন। আপনার কাছে তো খবর ছিল। সরকারের কাছে তো গোয়েন্দা তথ্য ছিল। তাহলে কেন সেদিন জওয়ানদের এয়ারলিফ্ট না করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? রাজনীতি করবেন বলে? ভোট আসছে এজন্য?

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ৪৯ জন সদস্য নিহত হয়। এ নিয়ে ভারতজুড়ে পাকিস্তানবিরোধী বিক্ষোভ শুরু হয় যা এখনও চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code