কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে একই পরিবারের ৫জন নিহত

প্রকাশিত: ২:১৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে একই পরিবারের ৫জন নিহত

Manual7 Ad Code

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ জেলার বালাকোট এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বালাকোট সীমান্তে উস্কানিমূলক গুলি চালায়। এতে রোববার ভোরে একই পরিবারের ওই পাঁচজন নিহত ও দুইজন আহত হয়।

Manual7 Ad Code

খবরে বলা হয়েছে, পাক সেনাদের ছোড়া গুলিতে মোহাম্মাদ রমজান, তার স্ত্রী ও তিন ছেলে নিহত হয়েছে। আর রমজানের আহত দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual8 Ad Code

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার বালাকোটের ধরতি গ্রামে পাকিস্তানি সেনাদের গুলিতে এক জওয়ান আহত হয়। ভারতীয় সেনারাও এর শক্ত জবাব দিয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পুঞ্চ ও রাজোরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code