কী হবে নাগরিকপঞ্জিতে বাদ পড়া আসামের ১৯ লাখের?

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

কী হবে নাগরিকপঞ্জিতে বাদ পড়া আসামের ১৯ লাখের?

Manual8 Ad Code

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়েছে শনিবার (৩১ আগস্ট)। এ তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। আর ১৯ লাখ মানুষ তালিকা থেকে বাদ পড়েছেন। বাদ পড়া মানুষগুলো এখন রাষ্ট্রহীন হয়ে পড়ার ঝুঁকিতে। নাগরিকপঞ্জি প্রকাশের পর প্রশ্ন উঠেছে, বাদ পড়া এই ১৯ লাখের কী হবে?

Manual2 Ad Code

দেশটির রাজ্য সরকার আগেই বলেছে, যাদের নাম চূড়ান্ত নাগরিকপঞ্জিতে আসেনি সব ধরণের আইনগত ব্যবস্থা না নেওয়ার আগ পর্যন্ত তাদেরকে বিদেশি বলা যাবে না। তালিকা থেকে যারা বাদ পড়েছেন তারা ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। ৬০ থেকে ১২০ দিনের মধ্যে তাদেরকে এ আবেদন করতে হবে।

Manual6 Ad Code

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপিল আবেদনের শুনানির জন্য রাজ্যে অন্তত এক হাজার ট্রাইবুনাল গঠন করা হবে। ইতোমধ্যে ১০০ ট্রাইবুনাল গঠন করা হয়েছে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ আরও দুই শতাধিক গঠন করা হবে। ট্রাইবুনালে হেরে গেলে যে কেউ হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে যেতে পারবেন।

Manual5 Ad Code

ভারতে বিচার ব্যবস্থা এমনিতেই দীর্ঘমেয়াদী। তার উপর প্রতিটি আদালতেই সাধ্যের অতিরিক্ত মামলার বোঝা রয়েছে। এ অবস্থায় নাগরিকত্ব প্রমাণের সম্ভাব্য দীর্ঘ এবং জটিল আপিল আবেদন প্রক্রিয়া দেশটির আদালতকে আরও ভারাক্রান্ত করবে বলে ধারণা করা হচ্ছে।

নাগরিকপঞ্জি থেকে যারা বাদ পড়েছেন, তারা মূলত অতি দরিদ্র এবং বেশিরভাগই মুসলমান।

যদিও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতাদের আশঙ্কা, বাঙালি অনেক হিন্দুর নামও তালিকা থেকে বাদ পড়েছে। সে ক্ষেত্রেও দেখা যাবে গরীব লোকজনই আসলে বাদ পড়েছেন।

দরিদ্র এ মানুষগুলো আদালতের দ্বারে দ্বারে ঘোরার এবং মামলা লড়ার জন্য প্রয়োজনীয় অর্থ কোথা থেকে পাবে সেটিও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আসামের লেখিকা সঙ্গীতা বড়ুয়া পিশারতি বিবিসিকে বলেন, যাদের নাম তালিকায় নেই তারা এরই মধ্যে নিজেদের ভবিষ্যত নিয়ে আতঙ্কিত। তার অন্যতম প্রধান কারণ ফরেইনার্স ট্রাইব্যুনালের অসহযোগিতাপূর্ণ আচরণ। অনেকেই এটা নিয়ে অভিযোগ করছেন। ফলে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে এটা ভেবেই অনেকে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

যাবতীয় আইনী প্রক্রিয়া শেষে যারা বিদেশি বলে ঘোষিত হবেন তাদের নিয়ে কী করবে রাজ্য বা কেন্দ্রীয় সরকার। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার এর আগে বেশ জোর দিয়েই ‘অবৈধ মুসলমান অভিবাসীদের’ বাংলাদেশে বিতাড়নের কথা বলেছিল। কিন্তু প্রতিবেশী বাংলাদেশ নিশ্চিতভাবেই তাদের গ্রহণ করবে না। যদিও বাংলাদেশ সরকার চূড়ান্ত নাগরিকপঞ্জি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

নাগরিকপঞ্জিতে বাদ পড়াদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে বলে যে আলোচনা তা নিয়ে বাংলাদেশের ভেতরেও উদ্বেগ রয়েছে। কারণ, ইতোমধ্যেই প্রতিবেশী আরেক দেশ মিয়ানমার থেকে পালিয়ে আসা সাড়ে সাত লাখ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নতুন আরও শরণার্থীর বোঝা তারা নিতে চাইছে না।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সাম্প্রতিক ঢাকা সফরে বাংলাদেশকে আশ্বস্ত করে বলেন, এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

বিদেশি ঘোষিত হওয়া লোকজনকে যদি বিতাড়ন করা নাও করা হয় সেক্ষেত্রে তারা নিজেদের সম্পত্তির দখল পাবে কিনা বা একজন নাগরিক যেসব সামাজিক সুবিধা পান সেগুলো পাবেন কিনা তা নিয়েও প্রশ্ন আছে।

Manual3 Ad Code

হতে পারে বন্দিশিবির থেকে ছাড়া পাওয়ার পর তাদের মৌলিক কিছু সুযোগ সুবিধাসহ কাজ করার অনুমতি দেওয়া হবে। কিন্তু তারা আর ভোট দিতে পারবেন না।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code