কেনিয়ার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭

কেনিয়ার মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৬

Manual4 Ad Code

কেনিয়ার মধ্যাঞ্চলের একটি রাস্তায় রোববার ভোরে একটি যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত ও আরো ১১ জন আহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।

রিফ্ট ভ্যালির ট্রাফিক পুলিশের প্রধান কর্মকর্তা জেরো আরোমে বলেন, ‘এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।’

Manual7 Ad Code

তিনি আরো বলেন, ‘ধ্বংসস্তপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

Manual6 Ad Code

বাসটি বুসিয়া থেকে আসছিল। নাকুরু-এলরোরেত মহাসড়কের একটি বর্ধিত রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। ওই রাস্তাটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

পুলিশ জানায়, এ মাসে ওই সড়কে এই নিয়ে দুর্ঘটনায় ১শ’ জন মারা গেল।

Manual4 Ad Code

আরোমে বলেন, এই দুর্ঘটনা উভয় গাড়ির চালকই মারা গেছে। নিহতদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে। আহতদের নাকুরু হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code