সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৬
বিনোদন ডেস্ক : অপি করিম। জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি তিনি নাচও করেন। জনপ্রিয় অভিনেত্রী এবার ঈদ উপলক্ষে একক নৃত্যানুষ্ঠান করলেন। ফোক আধুনিকসহ পাঁচটি গানে নৃত্য করেছেন তিনি।
‘কোথায় পাবি মন’ নামের এ অনুষ্ঠান সম্পর্কে অপি বলেন, ‘নাচটা আমি হৃদয়ে ধারণ করি। আরটিভি’র ঈদের জন্য এ নাচের অনুষ্ঠানটি করতে গিয়ে অনেক সময় নিয়েছি। রিহার্সেল করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে। কবিরুল ইসলাম রতনের কোরিওগ্রাফিতে ও সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় ‘কোথায় পাবি মন’ প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে।
Design and developed by ওয়েব হোম বিডি