ক্ষুধার জ্বালায় ৯১১-এ কল, পিৎজা নিয়ে হাজির পুলিশ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৯

ক্ষুধার জ্বালায় ৯১১-এ কল, পিৎজা নিয়ে হাজির পুলিশ

Manual7 Ad Code

ফ্লোরিডার ছোট এক বালকের ক্ষুধা লেগেছে। কী করবে কী করবে, ভাবতে ভাবতে জরুরি নম্বরে ফোন। সে পুলিশকে জানায় নিজের পরিস্থিতির কথা।

স্যানফোর্ড পুলিশ বিভাগ থেকে ফেসবুকে জানানো হয়েছে, ৫ বছর বয়সী ম্যানুয়েল বেছারার জন্য পুলিশ ঠিকই পিৎজা নিয়ে তার বাড়িতে হাজির হয়।

Manual6 Ad Code

পুলিশ তাদের বাড়িতে গিয়ে দেখতে পায়, ১৫ বছর বয়সী বোনের সঙ্গে ম্যানুয়েল ফোন হাতে নিয়ে বসে আছে। বোন বুঝতেই পারেনি কখন তার ভাই এই কাজ করেছে।

Manual2 Ad Code

এমন ফোন পেয়ে পুলিশ কর্মকর্তারা এতটুকু রাগেননি। তারা বরং বাসায় গিয়ে ম্যানুয়েলকে জরুরি নম্বরের সঠিক ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code