খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে : তুরস্ক

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে : তুরস্ক

Manual7 Ad Code

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির বর্বর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে তার দেশের আলোচনা চলছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (১১ ডিসেম্বর) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অঙ্গন থেকে দাবি আসা শুরু হয়েছে।

চাভুসওগ্লু বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সৌদি আরব তাদের বিচারের আওতায় আনার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এটাই শুধু প্রত্যাশা; আর কিছু নয়।

গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশলে ব্যাচলে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যার জন্য কে দায়ী তা জানার জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

Manual4 Ad Code

এর আগে, গত মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যদি রিয়াদের সঙ্গে অচলাবস্থা দেখা দেয় তাহলে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আংকারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের তদন্ত চাইতে পারে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code