খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন : দাবি ট্রাম্পের

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮

খাশোগি হত্যায় সৌদি যুবরাজ জড়িত নন : দাবি ট্রাম্পের

Manual5 Ad Code

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাস্যকর বক্তব্যে দাবি করেছেন, সৌদি রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সেদেশের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত নেই। আমেরিকার শক্তিশালী গোয়েন্দা সংস্থা সিআইএ খাশোগি হত্যার জন্য বিন সালমানকে দায়ী করার একদিন পর ট্রাম্প এ দাবি করলেন।

Manual1 Ad Code

ট্রাম্প বলেন, সিআইএ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে যে সিদ্ধান্তে উপনিত হয়েছে সে সংক্রান্ত কাগজপত্র এখনো তার হাতে এসে পৌঁছায়নি। মার্কিন প্রেসিডেন্ট অবশ্য সিআইএ’র মূল্যায়নকে প্রত্যাখ্যান করেননি।

Manual7 Ad Code

ট্রাম্প দাবি করেন, বিন সালমান নির্দোষ এবং তিনি অচিরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং সিআইএ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

গতকাল সিআইএ তাদের তদন্ত ও দলিল-প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে যে, সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান নিজে জামাল খাশোগিকে হত্যা করার নির্দেশ দিয়েছেন।

খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ব্যক্তিগত কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে নৃশংসভাবে নিহত হন। একটি সৌদি ঘাতক দল তাকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ফেলে। সূত্র : পার্সটুডে

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code