সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: টেলিভিশন, পত্রিকা বা অনলাইন পত্রিকার জন্য সরকারিভাবে নীতিমালা হচ্ছে। এর বাইরে প্রতিটি মিডিয়া অফিসে নিজস্ব নীতিমালা থাকতে হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পত্রিকা অফিসে সাংবাদিকদেরকে কোন নীতি মেনে চাকরিতে যোগদান করানো হচ্ছে, কোন স্কেলে বেতন দেয়া হচ্ছে, কোন ক্ষমতাবলে ও কী কারণে চাকরিচ্যুত করা হচ্ছে- তার সুনির্দিষ্ট এবং স্পষ্ট নীতিমালা থাকতে হবে।
তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোর উচিত কোন কোন অফিস এসব নীতিমালা অনুসরণ করছে, তা দেখভাল করা। প্রতিবছরই সেটা দেখভাল করে তথ্য মন্ত্রণালয়কে রিপোর্ট করা। এসব নিয়ম পালন ছাড়া কোনো ক্ষেত্রেই দেশে টেকসই উন্নয়ন হবে না।
গণমাধ্যমে নারীর কাজের সুযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি দায়িত্ব নেয়ার পরে অনেক কাজ করেছি। সরকারি-বেসরকারি মিলিয়ে ১৯ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ রয়েছে। সেখানে প্রচুর মেয়েরা লেখাপড়া করছে। আবার চলচ্চিত্র, টেলিভিশন ইনিস্টিটিউট হয়েছে, দুবছর ধরে সনদ দিচ্ছে। আমি সেখানে নির্দেশও দিয়েছি শিক্ষার্থী ভর্তির বিষয়ে যেন জেন্ডার সমতা থাকে। সরকারিভাবেও নারী-পুরুষ সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নারী ও পুরুষ সাংবাদিকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে। আর তা দূর করতে হলে সবার আগে এগিয়ে আসতে হবে সাংবাদিকদেরই। এছাড়া গণমাধ্যম মালিকদেরও অনেক বড় ভূমিকা রয়েছে। আপনারা নিজস্ব নীতিমাল তৈরি করুন, যৌন হয়রানি বিষয়ক কমিটি করুন, নারীর যাতায়াতের নিরাপত্তার জন্য গাড়ির ব্যবস্থা করুন।
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। সূত্র : বিবার্তা
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি