গাজায় ইসরাইলি স্নাইপারদের তাণ্ডব: ৩৭ ফিলিস্তিনির নিহত

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

গাজায় ইসরাইলি স্নাইপারদের তাণ্ডব: ৩৭ ফিলিস্তিনির নিহত

Manual6 Ad Code

গাজা সীমান্তে ইসরাইল বিরোধী বিক্ষোভকারীদের ওপর ইহুদিবাদী সেনাদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৩৭ ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

Manual1 Ad Code

ভূমি দিবস উপলক্ষে গত ছয় সপ্তাহ ধরে গাজায় ইসরাইল বিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় আজ বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস খোলার দিনে এ ভয়াবহ হামলা চালানো হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১৮ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও অপর প্রায় ৯০০ জন আহত হয়েছেন। গাজা সীমান্ত জুড়ে অবস্থান নেয়া দখলদার ইসরাইলি স্নাইপাররা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ বছর বয়সি এক শিশুও রয়েছে।

Manual3 Ad Code

নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা গুলি করে ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

Manual1 Ad Code

আন্তর্জাতিক অঙ্গনে এ হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা হলেও ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার ফিলিস্তিনিদের ওপর চালানো এ বর্বরোচিত গণহত্যাকে সমর্থন করেছে।

কুদস দখলদার ইসরাইলি সেনারা গাজা সীমান্তকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। আজ আরো পরে অধিকৃত বায়তুল মোকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার কথা রয়েছে। সূত্র : পার্সটুডে

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code