গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, দগ্ধ ৫

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৭

গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, দগ্ধ ৫

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: সাভারে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু আহত হয়েছেন আরও অন্তত ৫জন।

Manual4 Ad Code

শনিবার ভোররাতে সাভারের ভাগলপুর-তারাপুর মহল্লায় রান্না করার গ্যাসের পাইপ বিষ্ফোরণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

নিহতরা হলেন, রওশন আলী এবং তার স্ত্রী খায়রুন্নেছা।

Manual8 Ad Code

সাভার মডেল থানার ইপ-পরিদর্শক (এসআই) লুৎফর স্থানীয়দের বরাত দিয়ে সাংবাদিকদের জানায়, ভোররাত সাড়ে ৪টার দিকে হঠাৎ ভাগলপুর-তারাপুর মহল্লা একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ওই ঘরে থাকা স্বামী-স্ত্রী আগুনে ভস্মিভূত হয়ে মারা যায়। আগুনে দগ্ধ হয়ে আহত হয় অন্তত ৫জন।

Manual7 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code