গ্রেফতারকৃত আসামী বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৬

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রেফতারের একদিন পর পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে শরীফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের ছেলে।

পুলিশের দাবি, নিহত যুবক আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

Manual1 Ad Code

সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

Manual3 Ad Code

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

তিনি জানান, রোববার দিবাগত রাতে শরীফকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার ভোর রাতে তাকে নিয়ে উপজেলার সোনারামপুর এলাকায় ডাকাত ধরার অভিযানে গেলে শরীফের সহযোগীরা পুলিশের ওপর গুলি ছুঁড়ে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শরীফ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code