ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ৮ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, মে ২১, ২০১৬

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ৮ জনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : বাংলাদেশে আঘাত করেছে ঘূর্ণিঝড় রোয়ানু। ৮০ থেকে ৮৮ কিমি বাতাসের গতিবেগ নিয়ে পেরিয়ে যাচ্ছে বাংলাদেশের উপকূল অতিক্রম করছে। শনিবার পৌনে ১২টার দিকে চট্টগ্রাম উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। তবে এরই মধ্যে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জেলায় ঘটে গেছে দুর্ঘটনা। এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাবে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাস বইছে, সঙ্গে হচ্ছে প্রবল বৃষ্টিপাত। এরই ফলে সীতাকুণ্ডে জঙ্গল ছলিমপুরের কালাপানিয়া পাহাড় এলাকায় ঘরের ওপরে গাছ ভেঙে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কালাপানিয়া পাহাড় এলাকার বাসিন্দা রফিকের স্ত্রী কাজল বেগম (৫০) ও তার ছেলে বেলাল প্রকাশ আবু (১০)।

Manual1 Ad Code

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে প্রবল ঝড়ে ঘরচাপায় ভোলাতেও দুজনের মত্যু হয়েছে। তজুমদ্দিন উপজেলার শশিগঞ্জ গ্রামে মৃত এ দুজনের একজন গৃহবধূ এবং অন্যজন শিক্ষার্থী। নিহতরা হলেন- স্কুলছাত্র আকরাম, সে চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের মো. মফিজের ছেলে। একই গ্রামের রেখা বেগম, তিনি নয়নের স্ত্রী।

ঘূর্ণিঝড়ে জেলার দশমিনা উপজেলায় শনিবার ঘর চাপায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ওই নারী সদর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা নয়া বিবি।

এদিকে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর এবং চর কুকড়িমুকড়ি ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি পড়ে গেছে।

চট্টগ্রাম নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় টিনের ঘরের চাল পড়ে রাজিব (১২) নামে একজন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এনে ভর্তি করানো হয়েছে।

Manual3 Ad Code

এদিকে ঘুর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে শুক্রবার রাত থেকে জেলায় ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড়ো বাতাস ও বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে অন্তত শতাধিক কাঁচা-পাকা বাড়ি ঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code