সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
তিন মাসের এক শিশুকে বলি দেয়ার ঘটনা ঘটেছে গত বুধবার চন্দ্রগ্রহণের সময়। আর এ ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদের চিলুকা নগরে। এছাড়া শিরশ্ছেদ ওই শিশুটির কাটা মাথাটি পাওয়া যায় ঘরের ছাদে। পুলিশ নিহত শিশুর মাথা উদ্ধার করেছে কিন্তু শিশুটির দেহ পাওয়া যায়নি। খবর জিনিউজের।
খবরে বলা হয়েছে, শুক্রবার ছাদে কাপড় মেলতে গিয়ে এক মহিলা মানুষের একটি কাটা মাথা পড়ে থাকতে দেখেন। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথাটি উদ্ধার করে। নরবলির ঘটনায় জড়িত সন্দেহে ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গত বুধবার চন্দ্রগ্রহণের সময় শিশুটিকে বলি দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। শিশুটির দেহ পাওয়া না যাওয়ায় এই সন্দেহ আরো বেড়েছে। পুলিশ জানিয়েছে, ধারালো কিছু দিয়ে শিশুটির শিরশ্ছেদ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি