চারুকণ্ঠের পরিবেশনায় ‘আমারে দেবোনা ভুলিতে’

প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭

চারুকণ্ঠের পরিবেশনায় ‘আমারে দেবোনা ভুলিতে’

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :: “আমারে দেবোনা ভুলিতে” শিরোনামের মনমুগ্ধকর আয়োজনে হবিগঞ্জে পালিত হল প্রেম সাম্য দ্রোহ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম প্রয়াণ দিবস।

Manual2 Ad Code

সুসজ্জিত মঞ্চে কবিতা পত্রসাহিত্য আর গানের মাধ্যমে চমৎকার পরিবেশনা ছিল চারুকণ্ঠের শিল্পীদের।

Manual2 Ad Code

‘গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহীয়ান’, ‘একি অপরূপ রূপে মা তোমার হেরি গো পল্লী জননী’, ‘আজ সৃষ্টি সুখের উল্লাসে’সহ নজরুলের গান ও কবিতায় ভরপুর অনুষ্ঠানে দর্শকদের নন্দিত হয় গৌরি রায়ের কণ্ঠে ফজিলাতুন্নেসাকে নিয়ে কাজী মোতাহের হোসেনের কাছে লেখা নজরুলের পত্র পাঠ।

বুধবার (৩০ আগস্ট) সুরবিতান ললিতকলা অ্যাকাডেমিতে নজরুল অ্যাকাডেমির আয়োজনে ছিল চারুকণ্ঠের পরিবেশনা।

অনুষ্ঠানের শুরুতেই জাতির পিতা স্মরণে ১ মিনিট শোক প্রকাশ করা হয়। প্রথম পর্ব শুরু হয় নমঃ নমঃ নমো কবিতার মাধ্যমে। তারপর কবিতা, পত্র পাঠ ও গানের মাধ্যমে অনুষ্ঠান চলমান থাকে।

২য় পর্বে হয় অনুভূতি ব্যক্ত করেন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে খুব গর্ববোধ করেন।

তিনি বলেন- এমন সাজসজ্জা ও গোছানো অনুষ্ঠান জাতীয় পর্যায়ে দেখা যায়। হবিগঞ্জে আসার পর এমন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব গর্ববোধ করছি।

Manual3 Ad Code

হবিগঞ্জ নজরুল অ্যাকাডেমির সভাপতি তাহমিনা বেগম গিনির সভাপত্বি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মনীষ চাকমা।

বিশেষ অতিথি ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) শফিউল আলম, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, ডা. জমির আলী প্রমুখ।

Manual2 Ad Code

গৌরি রায়ের পরিচালনায় পরিবেশনায় ছিল চারুকণ্ঠের একঝাঁক তরুণ শিল্পী। মঞ্চ সজ্জায় ছিলেন নারায়ণ রায় ও অজয় রায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code