চীনের একটি স্কুলে দুর্বৃত্তের হামলায় ৮ শিশু নিহত

প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

চীনের একটি স্কুলে দুর্বৃত্তের হামলায় ৮ শিশু নিহত

Manual8 Ad Code

চীনের হুবেই প্রদেশের একটি প্রাথমিক স্কুলে এক ব্যক্তির হামলায় আট শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শিশু। হতাহত শিশুদের বয়স জানা না গেলেও স্কুলটির শিক্ষার্থীদের বয়স সাধারণত ছয় থেকে ১৩ বছরের মধ্যেই থাকে।

সোমবার (০২ সেপ্টেম্বের) স্থানীয় সময় সকাল ৮টায় হুবেইর এনশি শহরের চাওইয়াংপো এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। গ্রীষ্মের ছুটি কাটিয়ে ওইদিনই শিশুরা প্রথম স্কুলে গিয়েছিল।

Manual6 Ad Code

এনশি শহর কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শিশুরা সকালে যখন স্কুলে উপস্থিত হচ্ছিল, সে সময়ই হামলায় চালায় ‘ইউ’ নামের ৪০ বছর বয়সী এক ব্যক্তি। হামলাকারীকে পুলিশ আটক করতে সক্ষম হলেও সে কিভাবে শিশুগুলোকে হত্যা করেছে তা জানায়নি শহর কর্তৃপক্ষ। পার্টির (ক্ষমতাসীন দল) স্থানীয় কমিটি ও সরকার উদ্ধারকাজ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Manual6 Ad Code

রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম জানিয়েছে, শিশুরা যাতে হামলার ভীতিকর অভিজ্ঞতা কাটিয়ে উঠতে পারে, সেজন্য তাদেরকে কাউন্সেলিং করাচ্ছে স্থানীয় সরকার।

Manual1 Ad Code

চীনে এর আগেও স্কুলে হামলার কয়েকটি ঘটনা ঘটেছে। গতবছর অক্টোবরে এক নারী ছুরি দিয়ে কুপিয়ে আহত করেছিল ১৪ জন স্কুল শিক্ষার্থীকে। তার আগে একই বছরের এপ্রিলে শানজি প্রদেশে এক ব্যক্তির হামলায় নয় শিক্ষার্থী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code