সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে। এই বিস্ফোরণে ১৯ জন নিহত ও ১২ জন আহত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে এএফপি।
স্থানীয় জননিরাপত্তা প্রশাসনের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়, চীনের সিচুয়ান প্রদেশের ইবিন নগরীর শিল্প এলাকায় বৃস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণ ঘটে।
চীনে শিল্প কারখানায় এটি ছিল সর্বশেষ বিস্ফোরণের ঘটনা। আইনের ঘাটতির কারণে দেশটিতে প্রায়ই এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটে।
এর আগে ২০১৫ সালে চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে কন্টেইনার সংরক্ষণাগারে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণে কমপক্ষে ১৬৫ জন নিহত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি