চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৪

চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২

Manual3 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

Manual7 Ad Code

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান রোডের চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার সুদিয়াখলা গ্রামের মৌলদ মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজ সরকার (২৭) ও একই উপজেলার তালুগড়াই গ্রামের হাজী কিম্মত আলীর ছেলে মোস্তাফিজুর রহমান (২৬)।

 

Manual1 Ad Code

জানা গেছে- হাফিজ ও মোস্তাফিজুর মোটরসাইকেলযোগে ওই এলাকায় ঘুরতে যান। ঘোরাফেরা শেষে রাত ১০টার দিকে তারা চুনারুঘাটের দিকে ফিরছিলেন। পথিমধ্যে চন্ডী মাজারের পাশে রামগঙ্গা ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

 

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code