চেক ডিজনার মামলা: জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮

চেক ডিজনার মামলা: জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

Manual3 Ad Code

২৫ লক্ষ টাকার চেক ডিজনার মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরান চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

রোববার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় নগরীরর রিকাবী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান নগরীর চন্দ্রিমা এলাকার (এ ব্লকের) ৩ নম্বর বাসার বাসিন্দা শরফ উদ্দিন চৌধুরীর ছেলে।

Manual2 Ad Code

সূত্র জানায়, গত ফেব্রুয়ারী মাসের ৮ তারিখে সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইমরানের বিরুদ্ধে ২৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়। যাহার নম্বর কোতয়ালি সিআর ১৬৯/১৮ ইং। মামলাটি করেন শাহজালাল উপশহর এলাকার বি ব্লকের ১৯ নম্বর রোডের ত নম্বর বাসার বাসিন্দা মৃত মঈন উদ্দিন চৌধুরীর ছেলে মোশারফ হোসেন চৌধুরী মিয়া।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ইমরানের বিরুদ্ধে চেক ডিজনার মামলায় গ্রেপ্তাররি পরোয়ানা ছিল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code