ছাতকে ভূমি জালিয়াতির অভিযোগে মামলা

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

ছাতকে ভূমি জালিয়াতির অভিযোগে মামলা

Manual2 Ad Code

ছাতক প্রতিনিধি :: সুনামগঞ্জেরে ছাতক উপজেলার সাব রেজিষ্ট্রার অফিসের ভূমি জাল-জালিয়াতির অভিযোগে নজরুল হক এর বিরুদ্ধে ছাতক থানায় মামলা দায়ের করেছেন সদর ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার তালুকদার। এ মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্তকারি কর্মকর্তা ছাতক থানার এসআই শামিম আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আসামি নজরুলকে ধরতে মঙ্গলবার রাত থেকেই অভিযান চলছে।

Manual4 Ad Code

এ ব্যাপারে ছাতকের সহকারি কমিশনার (ভূমি) শেখ হাফিজুর রহমান বলেন, নজরুলের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও সরকারের রাজস্ব ক্ষতি, সাধারণ মানুষকে হয়রনির অভিযোগে ছাতক থানায় সদর ইউনিয়ন ভুমি অফিসের সহকারী কর্মকর্তা রঞ্জন কুমার তালুকদার মামলা দায়ের করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code