সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: জঙ্গি অর্থায়নের অন্যতম ‘হোতা’ মোস্তাক খাঁকে হবিগঞ্জ থেকে আটক করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম দলের সদস্যরা।
মঙ্গলবার (৮ আগস্ট) সিআইডির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়, গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি কার্যক্রমের অর্থায়নের অন্যতম হোতা মোস্তাক খাঁআটক করা হয়। আজ তাকে আদালতে তোলা হবে।
পরবর্তীতে এ বিষয়ে রাজধানীর মালিবাগস্থ সিআইডি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
Design and developed by ওয়েব হোম বিডি