আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে সিউক চেয়ারম্যান

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে সিউক চেয়ারম্যান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রকৃত কারণ চিহ্নিত করে প্রতিকারে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বতর্মান সরকার শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধা বাড়ালেও কেন তারা বিদ্যালয় থেকে ঝরে পড়ছে, তা খুঁজে বের করতে হবে। এ দায়িত্ব শিক্ষকদেরও নিতে হবে।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেটের দর্শনদেউড়ি জালালাবাদ এলাকার আব্দুল গফুর ইসলামী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন সিউক চেয়ারম্যান। পরে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বর্তমান প্রেক্ষাপটে প্রাথমিকে ঝরে পড়ার হার নিয়ে তার উদ্বেগের কথা তুলে ধরেন।

 

Manual4 Ad Code

কয়েস লোদী বলেন, সিলেটে প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের ঝরে পড়ার প্রবণতা উদ্বেগজনক। এর পেছনে একক কোনো কারণ নেই। অর্থনৈতিক সংকট, সামাজিক দৃষ্টিভঙ্গি ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতা এর জন্য দায়ী হতে পারে। কিন্তু এসব কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সমস্যার সমাধানও হচ্ছে না, ব্যাহত হচ্ছে শিক্ষার অগ্রগতি।

 

তিনি বলেন, বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তখন পাশের হার বেশি দেখাতে গিয়ে মানসম্মত শিক্ষা একেবারে তলানিতে পৌঁছে গেছিল। বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কারজ করছে। এজন্য বাজেটে জিডিপির ২শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে তা বৃদ্ধি করা হবে। শিক্ষাখাতের টেকসই উন্নয়নে এই বাজেটের সদ্ব্যবহার করতে হবে। কোন ধরনের অপচয় যেন না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

 

Manual3 Ad Code

তিনি আরো বলেন, বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের সাথে মানিয়ে চলতে হলে আমাদেরকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানোটেকনোলজির মত বিষয়গুলোতে দক্ষ হতে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষতিকারক দিকগুলো সম্পর্কেও সবাইকে সতর্ক থাকতে হবে।

 

শিক্ষার্থী ঝরে পড়া রোধ প্রসঙ্গে তিনি বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের পারিবারিক ও আর্থিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর রাখাও তাঁদের দায়িত্ব। বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও কোনো শিক্ষার্থী নিয়মিত ক্লাসে না এলে কিংবা হঠাৎ অনুপস্থিত থাকলে তার কারণ অনুসন্ধান করতে হবে। শুধু সরকারের উদ্যোগে এ সমস্যার সমাধান সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

 

পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে শিক্ষক ও বিদ্যালয়ের এডহক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন- এডহক কমিটির সভাপতি জিয়াউল হক, সদস্য মিজানুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান, সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান, সহকারী শিক্ষক ও এডহক কমিটির সদস্য মো. হানিফ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষকরা।

 

(সুরমামেইল/এমকেআই)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code