জমির নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৬

জমির নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

Manual6 Ad Code

download

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকেরা একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে উপজেলার ভোলাব এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়- দীর্ঘদিন ধরে একই এলাকার আরিফুল ও ইসমাইলের সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই সকালে আরিফুল, ইসমাইল, হান্নান, ছাহিদ, জুয়েল, সোহেল, শাকিল অহিদ, রিনা বেগমসহ অজ্ঞাত ২/৩ জন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ঘর তুলতে বাধা দেয়।প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকেরা আমাকে কুপিয়ে জখম করে। স্বামী মনির হোসেন ও ছেলে মেহেদী হাসান আমাকে ফেরাতে এলে প্রতিপক্ষের লোকেরা তাদেরকেও কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া প্রতিপক্ষের লোকেরা আসবাবপত্র ভাঙচুর ও স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। তাদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Manual8 Ad Code

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code